আবেগ
আমার মতে ভালোবাসা হুট করে হয় না,আবার গোটা কয়েক বছর সাথে থেকেও জন্মা-ই না।আমার গত বছরের ইদ Vs এ বছর ইদের ঘটনা বলি। গত বছরের শুরু দিকটায় একজনের সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।সে বন্ধু শব্দটা প্রেম নামক সম্পর্কে মিলিয়ে যায়।দু'জনের আবেগী বয়স ছিল।তাই সেই বসেই একে অপরের জন্য কত ভালোবাসা জমিয়ে রাখতাম!এখানে 'ভালোবাসা' শব্দটা উল্লেখ করা বোধহয় ঠিক হচ্ছে না কারণ তখন আমাদের মাঝে শুধু আবেগই ছিল। এক কী দেড় বছরের মতো তার সাথে আমার সম্পর্ক ছিল।তবে আমাদের কথা হতো এক সপ্তাহে দু বা তিন দিন।বাকি দিনগুলো আমার কেঁদেই কাটতো।খুব খারাপ লাগতো ওর সাথে কথা না বলে দিন পার করতে।ওর দিক থেকেও সেইম।এর মধ্যে আমার পরিবার সব কিছু জানতে পারলে অনেক মারে,ফোন কেড়ে নেয়।আমার মা আমার উপর অসন্তুষ্ট হয়!আমাকে খারাপ ভাবতে শুরু করে।অথচ এসবের কিছুই আমার প্রাপ্য ছিল না।কারণ আমি তাকে ভালোবাসিনি।শুধু ই আবেগের কারণে তাদের কাছে খারপ হলাম।দোষ আমার। আমাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে শুরু করলে একে অপরের প্রতি একটা তিক্ততা চলে আসে।দিন কী দিন মনে হতে থাকে ওর জন্য আমি পারফেক্ট না,বা ও আমার জন্য পারফেক্ট না।দু'দিন কল না দিলে আগে...