গল্পঃমিথ্যা অপবাদ পার্টঃ৬ লেখকঃশাওন শিকদার

 গল্পঃমিথ্যা অপবাদ

পার্টঃ৬
লেখকঃশাওন শিকদার


আমিঃআহ মা কি হচ্ছে...??আমার দেরি হয়ে যাচ্ছে তো।

বাবাঃকোন কথা নেই।বলেছিলাম না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। 

আমি ঃআচ্ছা (মা আমাকে কিছুদুর নিয়ে চোখটা ছেরে দিল।চোখ খুলে আমি যা দেখলাম আমি সত্যিই সারপ্রাইজড হয়ে গেলাম।আমার সামনে একটা বাইক রাখা আছে.....)


আমিঃআব্বুউউউউউ

(আমি এত খুশি আর কখনো হই নাই।আমি খুশিতে আব্বুকে জরিয়ে ধরলাম।আজ আমার ভার্সিটি র প্রথম দিনে এমন একটা সারপ্রাইজ আমি সত্তিই ভাবতে পারি নি।জীবনের প্রথম বাইক বলে কথা।ফিলিংস টা একটু বেশিই ছিল)

আম্মুঃবা ব্বাহ শুধু বাবাকেই জরিয়ে ধরবা।আমি বুঝি কেউ না।

আমিঃনা কে বলেছে কেউ না।আমার আম্মু টা পৃথীবির সবচেয়ে গ্রেট আম্মু।

(আম্মুকেও জরিয়ে ধরলাম)

আব্বুঃহয়েছে এবার মা ছেলের ভালবাসা...? ভার্সিটির সময় কিন্ত প্রায় শেষ। 

আমি ঃআচ্ছা আব্বু তাহলে আমি যাই।

(আব্বু আর আম্মু কে বিদায় জানিয়ে রওনা দিলামা ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিটা বাসা থেকে বেসি দূরে না।তবুও বাইক নিয়ে গেলে অন্ন রকম একটা ভাব থাকে।আজ ভার্সিটির প্রথম দিন। জানি না সবাই কেমন হবে......নিজের ভেতর উত্তেজনা কাজ করছিল।অবশেষে ৫ মিনিট পর এসে পোউছালাম স্বপ্নের ভার্সিটিতে।)


( ভার্সিটিতে এসে সুনলাম ভার্সিটি শুরু হতে এখনো ৩০ মিনিট বাকি।যাক ভালোই হল।এই ফাকে কিছু বন্ধু বানিয়ে নেওয়া যাবে।আচ্ছা কাকে দিয়ে সুরু করি।ওই তো একটা মেয়ে আসছে।ওকেই ট্রাই করি।মেয়েটা একা একা বটতলায় বসে আছে।ওর কাছে গিয়ে বললাম......)

আমিঃ হায় আমার নাম শাওন.....আজকেই ভার্সিটিতে প্রথম দিন।তোমার নাম কী....?(হ্যান্ডসেক করার জন্য হাত দুটি বারিয়ে দিয়ে)

মেয়েটাঃ(একটু বিরক্তি নিয়ে)আমার নাম সামিয়া।আমারও আজ ভার্সিটিতে প্রথম দিন।(বলেই মেয়েটা উঠে যেতে লাগলো।)

আমিঃওই মিয়া দারান।আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি.....?

সামিয়াঃওই আমারে তোর মিয়া লাগে....???(একটা আংগুল মুখের কাছে এনে মুখটা বাকা করে.....)

আমিঃ(কী গুন্ডী মেয়েরে বাবা।একটু মিয়া বললাম।তাতে যেন মহাভারত অসুদ্ধ হয়ে গেল)না মানি আপনার নামের মদ্ধেই তো মিয়া আছে।সা আর মিয়া সামিয়া।আমি সা টা বাদ দিয়ে বললাম। 😜😜😜

সামিয়াঃ(কী যেন ভেবে....কিছুক্ষন পর হো হো করে হেসে উঠলো।)হা হা হা ঠিক আছে।আজথেকে আমরা ফ্রেন্ড।

(টিং টিং টিং যাহ পেত্নিটার সাথে কথা বলতে বলতে ঘন্টা দিয়ে দিলো)

আমিঃআচ্ছা চলো ক্লাশে যাই।

সামিয়াঃচলো।


(আমরা ক্লাসে চলে আসলাম।ক্লাসে আমি আর সামিয়া একদম সামনের বেঞ্চে বসলাম।আমি বসতে চাইনি।সামিয়াই জোর করে বসাল....প্রথম ক্লাস নাকি কোন এক মেডাম নিবে।যাক আমার ভালোই লাগছিল।নতুন ক্লাস নতুন ফ্রেন্ডস নতুন পরিবেস সব মিলয়ে অন্নরকম একটা অনূভুতি। আমি আর সামিয়া ক্লাসে কথা বলছিলাম।অন্য দিকে খেয়াল ছিল না।কিছুক্ষন পর ম্যাম আসলো।কিন্ত আমরা কথাই বলছিলাম।)

ম্যামঃগুড মর্নিং স্টুডেন্টস।

(একি ম্যামের কন্ঠ টা কেমন চেন চেনা লাগছে।ম্যামের দিকে তাকাতেই আমার দুনিয়া টা অন্ধকার হয়ে যেতে লাগলো।এ আমি কাকে দেখছি।এ যে নেহা।যে একমাস আগে আমায় ছেড়ে চলে গেছিল।অনিক বলেছিল নেহা নাকি কোন প্রাইভেট ভার্সিটি তে চাকরি পাইছে।কিন্ত সেটা যে আমাদের ভার্সিটি সেটা তো বলে নাই।যাক ভালোই হলো আজ ওকে সব সত্য খুলে বলতে হবে।)

নেহাঃহ্যলো স্টুডেন্টস আমি মিস নেহা ইসলাম আজ থেকে তোমাদের প্রথম ক্লাস আমিই নেব।

(ক্লাসের সবাই নেহার দিকে হা করে তাকিয়ে আছে।তাকাবেই না কেন। এত সুন্দর ম্যাম থাকলে না তাকিয়ে পারা যায়।কিন্ত আমি নিচের দিকে তাকিয়ে ছিলাম।যাতে ও আমায় না দেখে।এখন দেখলে অঅন্যরকম সিনক্রিয়েট করতে পারে।কিন্ত শেষ রক্ষা আর হলো না।সালাএ কেন যে সামনে বসতে গেলাম।নেহা আমায় ডেকে বললো.....)

নেহাঃএই ছেলে নিচের দিকে তাকিয়ে আছো কেন।ক্লাস কি নিচে হচ্ছে নাকি....?

(আমি নিচের দিকে তাকিয়ে রইলাম।কারন আমি মুখ উপরে উঠালে কী হবে সেটা আমি ভালো করেই যানি।)

নেহাঃএই ছেলে এদিকে তাকাও বলছি।

(আমি নেহার দিকে তাকালাম।আমাকে দেখে ও একটা ধাক্কা খেল মনে হল।আমার বুকের বা পাশটা চিন চিন করে উঠালো।নেহার চোখটা লাল হয়ে গেল।কিন্ত নেহা আর আমার দিকে তাকাল না।ও আবার সামনের দিকে তাকিয়ে ক্লাস নিতে সুরু করলো।সবকিছু সাভাবিক ভাবেই নিল।কিন্ত আমি বুঝতে পারছি নেহার মনের ভেতর কি চলছে.....এমন সময় সামিয়া বলে উঠলো......) 

সামিয়াঃশাওন তুই কি ম্যাম কে আগে থেকে চিনস...?

আমিঃ(একটু আপ্রস্তত ভাবে)ন ন ন ন না মানে কি বলছিস তুই।আমি তো ম্যামকে আজই প্রথম দেখলাম।আমি কীভাবে চিনব....??

নেহাঃ(কিছুটা অবিশ্বাস এর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে)তাইলে ম্যাম কে দেখে তুই এভাবে সিনক্রিয়েট করলি কেন...??

আমিঃআরে তুই পাগল হয়ে গেছিস নাকি...?আমি আবার কি করলাম...??

(নেহা আমার কান্না মাখা মুখ দেখে চুপ হয়ে গেল।একে একে সব ক্লাস শেষ হয়ে গেল
আমি কোন ক্লাশে মন দিতে পারলাম না।দম বন্ধ হয়ে আসছিল।হয়ে হঠাৎ ছুটির ঘন্টা পরলো।আমি ক্লাস থেকে একটা দোউর দিয়ে বাইরে গেটের কাছে দারালাম।সামিয়া পেছন থেকে ডাকছিল।কিন্ত এখন আমার সময় নেই।যে করেই হোক আজই নেহাকে সব জানাতে হবে।ওই তো নেহা আসছে।নেহা আমাকে দেখে একটু থমকে দারাল।তারপর আবার একটা প্রাইভেট কার এর দিকে যেতে লাগলো।)

(আমি তারাতারি নেহাকে ডাক দিলাম)

আমিঃনেহা দারাও তোমার সাথে আমার কথা আছে....




চলবে...



মন্তব্যসমূহ