কবিতা: ডায়েরিটা সাক্ষী আছে লেখক:শাওন সিকদার


 কবিতা: ডায়েরিটা সাক্ষী আছে

লেখক:শাওন সিকদার



প্রিয়,

বসন্ত ফুরিয়ে গেছে,

কতশত দিয়ে নিয়ে গেছে,

ডায়েরির কিছু পাতা বাকি,

লেখাগুলো জীবন্ত আছে,

ডায়েরিটা সাক্ষী আছে।



প্রিয়,

দিন কাটে ব্যস্ততা ঘিরে,

দিন শেষে ফেরা হয় নীড়ে,

ইচ্ছেটা তুমিতে ফেরার,

বসন্তে হারিয়ে গেছে,

ডায়েরিটা সাক্ষী আছে।



প্রিয়,

নদীপাড়ে কাশফুল ফুটে,

কত প্রেমী সুধা পানে ছুটে,

ইচ্ছেটা তুমিতে ছুটার,

বসন্তে হারিয়ে গেছে,

ডায়েরিটা সাক্ষী আছে।



প্রিয়,

সারি সারি সোডিয়াম বাতি,

রোজ রাতে জলে নিরবধি,

ইচ্ছেটা তুমিতে চলার,

বসন্তে হারিয়ে গেছে,

ডায়েরিটা সাক্ষী আছে।






মন্তব্যসমূহ