কবিতাঃবন্ধু ইচ্ছে করে তাই লেখকঃশাওন সিকদার
কবিতাঃবন্ধু ইচ্ছে করে তাই
লেখকঃশাওন সিকদার
দিনের শেষে নদীর পাড়ে,
সূর্য্যি মামা ঘুমিয়ে পড়ে।
ইচ্ছে কত,স্বপ্ন শত,
খোপা চুলের কাঠির মতো।
বেলার শেষে সিগ্ধ হাওয়ায়,
খোলা চুলের অসীম মায়ায়,
হারিয়ে যেতে চাই।
বন্ধু ইচ্ছে করে তাই!
আকাশ ভরা মেঘের মেলা,
স্নিগ্ধ বাতাস,বিকেল বেলা।
চলছে নাও,নড়ছে পানি,
দুলছে তোমার নুপুর খানি।
বেলার শেষে স্নিগ্ধ হাওয়ায়,
নুপুর পায়ের অসীম মায়ায়,
হারিয়ে যেতে চাই।
বন্ধু ইচ্ছে করে তাই!
মেঘের শেষে,নীল আকাশে,
দিনের আলো ফুরিয়ে আসে।
স্নিগ্ধ হাওয়া শেষের বেলায়,
ছুইছে তোমায় অসীম মায়ায়।
সবুজ পাতার আড়াল দিয়ে,
ইচ্ছে তোমায় বাতাস হয়ে,
ছুইয়ে যেতে চাই।
বন্ধু ইচ্ছে করে তাই!
কাশফুলেরা নদীর তীরে,
স্নিগ্ধ বাতাস,দুলছে ধীরে।
হাসছো তুমি মুচকি করে,
দেখছে তারা,নয়ন ভরে।
শেষ বিকেলের স্নিগ্ধ হাওয়ায়,
ইচ্ছে তোমার মুচকি হাসায়,
তাকিয়ে থাকিতে চাই।
বন্ধু ইচ্ছে করে তাই।
ডুবছে সুরুজ,নিভছে আলো,
আকাশ হবে আধার কালো।
প্রকৃতি আজ শুনছে তোমায়,
মত্ত তোমায় গানের নেশায়।
গাইছো তুমি হৃদয় ভরে,
মনটাকে আজ উজার করে,
আজকে তোমার গানের নেশায়,
মত্ত হতে চাই।
বন্ধু ইচ্ছে করে তাই!

����������
উত্তরমুছুনTnx
মুছুনভালোই
উত্তরমুছুনধন্যবাদ ভাইজান ভালোবাসা নিবেন
মুছুন