আবেগ


আমার মতে ভালোবাসা হুট করে হয় না,আবার গোটা কয়েক বছর সাথে থেকেও জন্মা-ই না।আমার গত বছরের ইদ Vs এ বছর ইদের ঘটনা বলি।

গত বছরের শুরু দিকটায় একজনের সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।সে বন্ধু শব্দটা প্রেম নামক সম্পর্কে মিলিয়ে যায়।দু'জনের আবেগী বয়স ছিল।তাই সেই বসেই একে অপরের জন্য কত ভালোবাসা জমিয়ে রাখতাম!এখানে 'ভালোবাসা' শব্দটা উল্লেখ করা বোধহয় ঠিক হচ্ছে না কারণ তখন আমাদের মাঝে শুধু আবেগই ছিল।

এক কী দেড় বছরের মতো তার সাথে আমার সম্পর্ক ছিল।তবে আমাদের কথা হতো এক সপ্তাহে দু বা তিন দিন।বাকি দিনগুলো আমার কেঁদেই কাটতো।খুব খারাপ লাগতো ওর সাথে কথা না বলে দিন পার করতে।ওর দিক থেকেও সেইম।এর মধ্যে আমার পরিবার সব কিছু জানতে পারলে অনেক মারে,ফোন কেড়ে নেয়।আমার মা আমার উপর অসন্তুষ্ট হয়!আমাকে খারাপ ভাবতে শুরু করে।অথচ এসবের কিছুই আমার প্রাপ্য ছিল না।কারণ আমি তাকে ভালোবাসিনি।শুধুই আবেগের কারণে তাদের কাছে খারপ হলাম।দোষ আমার।

আমাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে শুরু করলে একে অপরের প্রতি একটা তিক্ততা চলে আসে।দিন কী দিন মনে হতে থাকে ওর জন্য আমি পারফেক্ট না,বা ও আমার জন্য পারফেক্ট না।দু'দিন কল না দিলে আগের মতো কাঁদুনি আসতো না,শুধু খারাপই লাগতো।তারপর কথা বললেই ঝগড়ার পর ঝগড়া।কী নিয়ে এত ঝগড়া হতো আমার মনেই নেই।

তারপর ইদের আগের দিন ও হঠাৎ বলে ব্রেকাপ।আমি খুব ঘাবড়ে যায়।ব্রেকাপ মানে কী?আমার এতদিনে কখনও মাথায় এই শব্দটা আসেনি।ঝগড়ার সময়ও না।তার উপর আমার পরিবার জানে।ওর কাছে কারণ জিজ্ঞেস করলে ও বলে যে আমাকে ভালোবাসে না,এতদিন শুধুমাত্র মোহে আটকে ছিল।এখন সে উপলব্ধি করছে রিলেশন এগোনো ঠিক না,বিয়ে অবধি তো না-ই।

আমার তখন তাকে মিথ্যুক,প্রতারক,দুনিয়ার সব থেকে খারাপ লোক মনে হয়।গত বছর ইদ খুব বাজে ভাবে কাটে।সারাদিন কান্না-কাটি,কারো সাথে কথা বলি না,ঘরেই বন্ধী ছিলাম।'এতদিনের রিলেশন ভেঙ্গে গেল,আমি ওর জন্য পরিবারে কত যুদ্ধ করেছি!' এগুলা ভেবেই আমি কাঁদছিলাম।আবেগী ছিলাম তাই আবেগ দিয়েই ভেবেছি।

এরপর আমি আস্তে আস্তে পরিবর্তন হতে থাকি।কাঁদাকাটি অফ একেবারে।কয়েকমাস যেতে গগনে উড়ন্ত পাখির মতো উড়তে থাকি হাঁসি-খুশি।তখন ওর কথা তো তখন মনেই পড়তো না।অথচ একসময় ঐ ছেলেটার জন্য আমার ইদের খুশি নষ্ট হয়েছে,কতদিন কেঁদেছি।পরিবারে ঝামেলা হলে আল্লাহর কাছে এর একটা সমাধান চেয়েছি।

ছয়-সাত মাস পর ওর সাথে কথা হয়।একদম নরমালি, আমি অবাক হই যে তখন কথা বলার সময় তার প্রতি আমার কোনো অনুভূতি সৃষ্টি হয়নি।মাঝেমধ্যেই কথা হতো বন্ধুর মতো।ও কখনও বলতো না রিলেশন ঠিক করতে।আর বললেও আমি রাজী হতাম না।কারণ ততদিনে আমি বুঝে যায় যে কিশোরী কালে তার প্রতি শুধু আমার আবেগই ছিল।যা করতাম আমি আবেগেই করতাম।ভালো তো কখনই বাসতাম না।

তার সাথে রিলেশনে থাকা-কালিন আমি যে ভুলটা করেছি তা হলো ফ্যামেলিকে কষ্ট দিয়ে,নিজে কষ্ট পেয়ে।আমার উচিত ছিল আগে সিওর হয়ে যুদ্ধ করা।কিন্তু আমি, 'রিলেশন করলেই বিয়ে করতে হবে।' এই কথা বুঝে পরিবারের সাথে ঝগড়া করি।এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে।

এ বছর ইদ আমার খুব ভালো কেটেছে।অনেক ভালো।তার সাথেও কথা হয়েছে।বলেছে সে নতুন সম্পর্কে জড়িয়েছে ছোট বেলার বন্ধবীর সাথে।এবারে সে আবেগ নই,সত্যি ভালোবাসে।এসব শুনে আমার একটুও মন খারাপ হয়নি বরং আমি খুশি হয়েছি খুব।এখন আর চান্স নেই আমরা একে অপরের সাথে আর জড়ানোর।

আবেগ!এই একটা শব্দ আমার জীবন থেকে একটা বছর নষ্ট করেছে।আমি বর্তমানের কার্যকলাপ দেখেই ভবিষ্যত বুনতে শুরু করি,কিন্তু আমার উচিত ছিল ভবিষ্যত ভেবে বর্তমান সুন্দর করা।আজকে যার জন্য কাঁদছো সে তোমার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ ভেবে দেখ।আদৌ সে এতকিছু এক্সপেক্ট করে?

প্রেমের সম্পর্কের বিয়ে করে এত সম্পর্ক ভেঙ্গে যাচ্ছে কেন?কারণ তারা হয়তো ভালোবাসেনি,আবেগে ভেসেছে।আগে নিজে জানো,নিজেকে শক্ত করো,নিজের ডিসিশন ঠিক রাখো।তারপর ভালোবাসার জন্য যা করতে হয় করো।এরপরে অন্য আরেকটা বিষয় মনে রাখবে দ্বিতীয় পক্ষও তোমার প্রতি কতটা ইন্টারেস্টেড।নাকি সে তোমার মোহে জড়িয়ে আছে,যে মোহ দু' দন্ড পরেই মিলিয়ে যাবে।

আজকের সমস্যা;আগামী কালের সমাধান।সব সমস্যার শুরু যখন হয়,শেষও একদিন হয়।তার জন্য কেঁদে নিজেকে দূর্বল করার মানে হয় না।

সবার ইদ ভালো কাটুক!হেসে কাটুক!

(সমাপ্ত)

@আবেগ
~নুসরাত জাহান নিপু।

বি.দ্র:আমার এক বান্ধবীর অনেক আগের বলা ঘটনা🌼






 

মন্তব্যসমূহ